দল ভাঙার মাঝেই বাংলাজুড়ে ডিম আতঙ্ক, পুলিশি পাহারায় ডিমের ঘা খেলেন তৃণমূল নেতা!

রাজ্য রাজনীতির অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকটের আবহে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা একের পর এক জনরোষ ও ডিম হামলার শিকার হচ্ছেন। মঙ্গলবার পুলিশি নিরাপত্তা বলয় ভেদ করে আদালত চত্বরে তৃণমূল যুব নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। বিজেপির এক নেতার দায়ের করা মামলায় গ্রেফতার সৌমিত্রকে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে এবং মুখপাত্র কুনাল ঘোষ কালীঘাটে দলনেত্রীর বাড়ির সামনে একই ধরনের বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন।

তৃণমূলের শীর্ষ নেতাদের ওপর এসব হামলার ঘটনায় পুলিশ তৎপরতাও লক্ষ্য করা গেছে। কুনাল ঘোষের ওপর হামলার ঘটনায় চন্দন সিং ও রবি কোয়েল নামে দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিকে, নির্বাচনের পরবর্তী সময়ে দলের একাধিক বিধায়ক ও সাংসদের বিদ্রোহী মনোভাব এবং রাজপথে ক্রমাগত জনরোষের মুখে পড়ায় তৃণমূল কংগ্রেস বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *