আইপ্যাক কি বন্ধ হচ্ছে? মুখ খুলল তৃণমূল!

পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপের মাঝেই ভোট কুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কার্যক্রম বন্ধ ও কর্মীদের ছুটিতে পাঠানোর খবরটিকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে ছড়িয়ে পড়া এই গুঞ্জনকে শাসক দল সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচার হিসেবে অভিহিত করেছে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, মাঠ পর্যায়ে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই একটি স্বার্থান্বেষী মহল এই ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

তৃণমূলের বিবৃতির তথ্যমতে, আইপ্যাকের টিম রাজ্যের প্রতিটি প্রান্তে দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে এবং নির্বাচনী প্রচারের সমস্ত পরিকল্পনা পূর্বনির্ধারিত সূচি মেনেই এগিয়ে চলেছে। কোনো কর্মীকে ছুটিতে পাঠানো হয়নি বলে নিশ্চিত করেছে ঘাসফুল শিবির। দলের দাবি, নির্বাচনের মুখে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পরিবর্তে আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোটের মাধ্যমে এবং ৪ মে নির্বাচনী ফলাফলে এই অপপ্রচারের উপযুক্ত জবাব পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *