অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ, তৃণমূল ছাড়লেন প্রদীপ সরকার!

পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার জেলা সাংগঠনিক রদবদলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। বুধবার তিনি দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ইস্তফাপত্র জমা দেন। পদত্যাগের পরপরই দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলেছেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় প্রদীপ সরকার জানান, ২০২২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে পুরপ্রধানের পদ থেকে সরানোর কোনো সদুত্তর তিনি আজও পাননি। পাশাপাশি, খড়গপুর এলাকায় দলের পরাজয়ের পেছনে শীর্ষ নেতৃত্বের একাংশের অন্তর্ঘাতকে দায়ী করেছেন তিনি। এদিকে, দল ছাড়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়ক দিলীপ ঘোষের প্রশংসা করে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়েছেন প্রদীপ সরকার। একইসঙ্গে তিনি বর্তমান সাংসদ জুন মালিয়াকে নিজের নেত্রী হিসেবে ঘোষণা করেছেন, যা শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *