ফুটবল উন্মাদনায় রাত জাগছেন? সুস্থ থাকতে জানুন চিকিৎসকদের জরুরি পরামর্শ!

১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে পর্দা ওঠার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৪৮টি দেশের অংশগ্রহণে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই প্রতিযোগিতায় মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে রাত জেগে নিয়মিত খেলা দেখার অভ্যাস ফুটবলপ্রেমীদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা।

খেলা দেখার উত্তেজনা এবং দীর্ঘ সময় রাত জাগার ফলে মানুষের স্বাভাবিক ঘুমের চক্র বা সার্কাডিয়ান রিদম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে অনিদ্রা ও ক্লান্তি ছাড়াও হৃদযন্ত্রের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে, যা রক্তচাপের অনিয়মসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা সুস্থ থাকতে রাতের খাবার হালকা রাখার পাশাপাশি খেলা দেখার সময় ক্যাফেইনযুক্ত পানীয় বর্জন এবং দিনের বেলা ঘুমের ঘাটতি পুষিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *