ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় ‘ধর্ষণ প্রশিক্ষণ স্কুল’! শিউরে ওঠার মতো তথ্য ফাঁস
ইন্টারনেটের ডার্ক ওয়েবে নারীদের ওপর যৌন সহিংসতাকে ‘লাইভ’ প্রচার করার মতো এক বিভীষিকাময় অপরাধ জগতের পর্দা ফাঁস করেছে সিএনএন-এর একটি দীর্ঘমেয়াদী তদন্ত। অপরাধীরা এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ‘রেপ একাডেমি’ বা ‘ধর্ষণ প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে পরিচিত করে তুলছে, যা বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সিএনএন-এর তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসেই এই ধরনের সাইটগুলোতে ৬ কোটি ২০ লাখের বেশি বার ভিজিট করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, অপরাধীরা নারীদের গোপনে মাদক খাইয়ে অচেতন করার বিশদ পরিকল্পনা এই প্ল্যাটফর্মে আলোচনা করে এবং নির্যাতনের ভিডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে অর্থ উপার্জন করে। পাশাপাশি, এখানে ‘স্লিপ লিকুইড’ বা চেতনানাশক তরল বিক্রির একটি অবৈধ বাজারও গড়ে উঠেছে। ক্রিপ্টোকারেন্সি এবং এনক্রিপ্টেড মেসেজিং ব্যবহার করায় অপরাধীদের শনাক্ত করা এবং এই সাইটগুলো স্থায়ীভাবে বন্ধ করা আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।