অনুপ্রবেশ ও সিন্ডিকেট রুখতে কড়া বার্তা রাজ্যপালের, বদলছে বাংলার সমীকরণ!

পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল আর এন রবি তাঁর ভাষণে নবগঠিত বিজেপি সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসানের পর আয়োজিত এই প্রথম বাজেট অধিবেশনে রাজ্যপাল রাজ্য সরকারের প্রশাসনিক অগ্রাধিকার ও নতুন পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। তাঁর এই বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ভাষণে রাজ্যপাল রাজ্যে অনুপ্রবেশ এবং জনবিন্যাসের পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবৈধ বিদেশিদের শনাক্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানান। সীমান্ত নিরাপত্তাকে জোরদার করতে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তরের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া, রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেটরাজ, তোলাবাজি এবং কয়লা ও বালি পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। নারী নিরাপত্তা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষায় প্রশাসন কোনো শৈথিল্য দেখাবে না বলেও ভাষণে স্পষ্ট করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *