বাংলার রাজ্যরাজনীতিতে নতুন অধ্যায়, মিলল ভয়মুক্ত ভোরের বার্তা!

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের সূচনা হলো রাজ্যপাল আর এন রবির ভাষণের মধ্য দিয়ে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অধিবেশনে রাজ্যপাল বর্তমান সরকারের শাসনকালকে ‘ভয় আউট, ভরসা ইন’ হিসেবে অভিহিত করে রাজ্যের আইন-শৃঙ্খলা উন্নয়ন ও জনবিন্যাস রক্ষার ওপর জোর দিয়েছেন। তিনি জানান, অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার লক্ষ্যে বিএসএফ-এর কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

রাজ্যপাল তাঁর ভাষণে পূর্বতন সরকারের আমলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও স্থবিরতা কাটিয়ে উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে চিংড়িহাটা মেট্রো প্রকল্পের কাজ ত্বরান্বিত করা, বেআইনি দখলমুক্ত জমি উদ্ধার করে শিল্পে ব্যবহার, বন্ধ চা বাগান চালু করা এবং জাতীয় শিক্ষানীতি কার্যকর করা। এছাড়া ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় সরকার। আগামী ২৫ জুন পর্যন্ত চলতে থাকা এই অধিবেশনের ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *