কালীঘাটে ফের সিআইডি হানা, নজর এবার অভিষেকের পিসির বাড়িতে!

কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য রিনা গায়েন ওরফে নান্টির বাড়িতে অভিযান চালিয়েছে রাজ্য পুলিশের গেয়েন্দা বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে চলা এই আকস্মিক তল্লাশিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ভোট গণনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া উস্কানিমূলক মন্তব্যের মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।

অভিযানের সময় রিনা গায়েন এবং তাঁর কন্যা অদিতি গায়েন বাড়িতে উপস্থিত ছিলেন। অদিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া টিম ও নির্বাচনী কর্মসূচির সঙ্গে যুক্ত থাকায়, বিতর্কিত ওই মামলার সঙ্গে তাদের কোনো ডিজিটাল বা কৌশলগত সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে বিধানসভার সই জাল কাণ্ডসহ বিভিন্ন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠানো এবং তাঁর আপ্তসহায়কের সন্ধানে পুলিশি অভিযানের মতো ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী এই অভিযানের তীব্র সমালোচনা করে এটিকে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা বলে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *