কিউএস র‍্যাঙ্কিংয়ে বড় চমক, শীর্ষে আইআইটি খড়গপুর!

২০২৭ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের জন্য মিশ্র ফলাফল উঠে এসেছে। বিশ্বমঞ্চে এই তালিকায় রাজ্যের দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থানে উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তবে এই হতাশার মাঝেও আইআইটি খড়গপুর গতবারের তুলনায় নিজের অবস্থান উন্নত করে সাফল্যের নজির গড়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গতবারের ৬৭৬তম স্থান থেকে পিছিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার ৭২১–৭৩০ নম্বর স্তরে এবং ৭৭১–৭৮০ নম্বর স্তরে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় ৯০১–৯৫০ নম্বর স্তরের নিচে নেমে গেছে। জাতীয় স্তরেও যাদবপুর ২০ থেকে ২৩ নম্বরে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ২৬ থেকে ৩৩ নম্বরে নেমে এসেছে। এর বিপরীতে, আইআইটি খড়গপুর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২১৫ থেকে ২০৫ নম্বরে উঠে এসে রাজ্যে শীর্ষস্থান বজায় রেখেছে এবং দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। সামগ্রিকভাবে ভারতের মধ্যে আইআইটি দিল্লি প্রথম স্থানে রয়েছে। শিক্ষাবিদদের মতে, গবেষণার গুণগত মান, পরিকাঠামোগত সীমাবদ্ধতা এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের মতো সূচকগুলোতে পিছিয়ে পড়াই রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক হ্রাসের প্রধান কারণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *