যোগ দিবস ও নিট পরীক্ষার্থীদের জন্য সুখবর, রবিবার ভোর ৪টে থেকেই ছুটবে মেট্রো!

আগামী ২১ জুন, রবিবার আন্তর্জাতিক যোগ দিবস এবং ‘নিট-ইউজি’ (NEET-UG) ২০২৬-এর পুনর্পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিন ভোর ৪টে থেকে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো চলাচল শুরু হবে। কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী, ওইদিন ব্লু লাইনে ২১৪টি, গ্রিন লাইনে ১৭৩টি এবং ইয়েলো লাইনে ১১২টি মেট্রো ট্রেন চলাচল করবে।

ব্লু লাইনের ক্ষেত্রে ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত উভয় দিকে ১৪ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। গ্রিন লাইনে ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর এবং ইয়েলো লাইনে ভোর ৪:১৮ থেকে সকাল ৯টা পর্যন্ত ১৮ থেকে ২০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। তবে এই তিন রুটে রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি এবং পার্পেল ও অরেঞ্জ লাইনে ওইদিন কোনো মেট্রো পরিষেবা চালু থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *