রক্ষকই ভক্ষক! মাদ্রাসার হস্টেলে নবম শ্রেণির ছাত্রীকে নিয়মিত নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মাদ্রাসার হস্টেলে নবম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে দীর্ঘ এক বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল রশিদকে গ্রেফতার করা হয়েছে। হস্টেলে ওই ছাত্রীকে একা পাওয়ার সুযোগ নিয়ে প্রধান শিক্ষক এই নির্যাতন চালাতেন বলে অভিযোগ। নির্যাতিতার দাদুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ১৫ জুন কালিয়াগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। আইনি চাপের মুখে পড়ে অভিযুক্ত বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বর্তমানে নির্যাতিতা ছাত্রী রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC) তার শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিং ও আইনি সহায়তা প্রদানের ব্যবস্থা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *