৫৬৭ টাকার জল আর ২৯ হাজারের পার্কিং! বিশ্বকাপের আকাশছোঁয়া খরচে তোলপাড় শুরু

আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও টুর্নামেন্টের আকাশছোঁয়া খরচ সাধারণ ফুটবলপ্রেমীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিলাসবহুল আয়োজন এবং উচ্চমূল্যের ভিআইপি পরিষেবার ওপর জোর দেওয়ায় টিকিট থেকে শুরু করে খাবার ও পার্কিং—প্রতিটি ক্ষেত্রেই খরচের অঙ্ক সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।

এই টুর্নামেন্টে একটি সেমিফাইনাল ম্যাচের প্রাইভেট স্যুট বুক করতে প্রায় ৩ লক্ষ ১৭ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি টাকা ব্যয় হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামের পার্কিংয়ের জন্য দর্শকদের গুনতে হতে পারে ৩০০ ডলার বা প্রায় ২৯ হাজার টাকা। স্টেডিয়ামের ভেতরে এক কাপ বিয়ার ও এক বোতল জলের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,৮০০ টাকা ও ৫৬৭ টাকা। এই অস্বাভাবিক মূল্য নির্ধারণের ফলে সাধারণ দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্টেডিয়ামে সরাসরি খেলা দেখার ক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *