রেকর্ড ভিড়ে টালমাটাল মেট্রো, পরীক্ষার্থী ও যাত্রীদের ভোগান্তি এড়াতে ভোর থেকেই ট্রেনের ঢল!

আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট (NEET-UG) পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ২১ জুন কলকাতায় ব্যাপক ভিড় ও যানজটের আশঙ্কায় বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেড রোডের সমাবেশ এবং দেশজুড়ে একই দিনে নিট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় জনচলাচল ও পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রবিবার ভোর ৪টে থেকেই মেট্রো পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। ব্লু লাইনে সাধারণ রবিবারের ১৫২টির বদলে ২১৪টি, গ্রিন লাইনে ১০৮টির বদলে ১৭৩টি এবং ইয়েলো লাইনে ৭৮টির বদলে ১১২টি মেট্রো চালানো হবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা বা ৯টা পর্যন্ত এই বিশেষ পরিষেবা বজায় থাকবে। তবে অরেঞ্জ এবং পার্পল লাইনে রবিবার কোনো মেট্রো চলাচল করবে না। এই বর্ধিত পরিষেবার ফলে সড়কপথের ওপর চাপ কমবে এবং নিট পরীক্ষার্থীদের যানজট এড়িয়ে সময়মতো কেন্দ্রে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।