আমেরিকার সঙ্গে গোপন সমঝোতা, খামেনেইয়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়!
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই দাবি করেছেন, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ডোনাল্ড ট্রাম্প আক্ষরিক অর্থেই মরিয়া ছিলেন। দীর্ঘদিনের বৈরিতা ভুলে এই চুক্তিতে উপনীত হওয়ার পেছনে বিভিন্ন ভূ-রাজনৈতিক সমীকরণ কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।
আদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থ ও মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান এই চুক্তিতে সম্মত হয়েছে বলে খামেনেই জানিয়েছেন। এই সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের তীব্রতা সাময়িকভাবে কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। তবে চুক্তি সইয়ের পরও ওয়াশিংটনের প্রতি সতর্ক অবস্থান বজায় রেখেছে তেহরান। খামেনেই স্পষ্ট বার্তা দিয়েছেন, ভবিষ্যতে আমেরিকা নতুন কোনো কঠোর শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।