অপেক্ষার অবসান, তরুণদের অ্যাকাউন্টে আজই ঢুকছে ৭৫০০ টাকা!

দেশের তরুণ চাকরিজীবীদের জন্য সুখবর জানিয়ে আজ বিকেল ৪টায় ‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা’-এর আওতায় আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২,৪০০ কোটি টাকা সরাসরি স্থানান্তর করা হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র সরকারের এই উদ্যোগটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ আগস্টের পর প্রথম চাকরিতে যোগদান করেছেন এবং যাঁদের মাসিক বেতন ১ লক্ষ টাকার নিচে, এমন কর্মীরা প্রথম কিস্তি হিসেবে ৭,৫০০ টাকা পাবেন। সুবিধাভোগী কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যূনতম ৬ মাস কাজ করতে হবে এবং নিয়োগকারী সংস্থাকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) নিবন্ধিত হতে হবে। এছাড়া, এই প্রকল্পের আওতায় নিয়োগকর্তারাও প্রতিটি নতুন কর্মীর জন্য ৩,০০০ টাকা করে আর্থিক উৎসাহ ভাতা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *