টাকার বখরা নিয়ে তৃণমূলের অন্দরে চুড়ি, বিস্ফোরক অধীর চৌধুরী!

রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র অন্তর্দ্বন্দ্ব ও ভাঙন প্রকাশ্যে এসেছে। দলের ৮০ জন বিধায়কের মধ্যে ইতিমধ্যে ৫৮ জন বিদ্রোহী হয়ে নতুন একটি ‘ব্লক’ তৈরি করেছেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতির নেপথ্যে আদর্শগত কোনো লড়াই নেই, বরং লুঠের টাকার ভাগীদার হওয়ার দখলদারি কাজ করছে বলে বিস্ফোরক দাবি করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী তৃণমূলের তহবিলের উৎস নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি মুর্শিদাবাদের বিভিন্ন পুরসভার দুর্নীতি, চুক্তিভিত্তিক কর্মীদের নাম করে টাকা তোলা এবং দলের এক নেতার দুবাইয়ে টাকা পাচারের অভিযোগ তুলেছেন। এই আর্থিক দুর্নীতি ও ক্ষমতার ভাগাভাগি নিয়েই বর্তমানে তৃণমূলের নেতারা একে অপরের সঙ্গে বিবাদে লিপ্ত বলে তাঁর দাবি। এদিকে, দলের তহবিল বেহাত হওয়ার আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। অধীর চৌধুরী বিদ্রোহীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, মমতা ব্যানার্জির নামে জিতে আসা বিধায়কদের রাজনৈতিক নৈতিকতা বজায় রেখে দল ভাঙানোর খেলা বন্ধ করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *