মহিলাদের কথা কই? মোদীকে তুলোধোনা খাড়গের!

নারী সংরক্ষণ বিল লোকসভায় পাস হতে ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও জয়রাম রমেশসহ শীর্ষ বিরোধী নেতারা অভিযোগ করেছেন, সাংবিধানিক এই ব্যর্থতাকে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী সরকারি মঞ্চকে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করেছেন। খাড়গের দাবি, প্রধানমন্ত্রীর ভাষণে নারী অধিকারের চেয়ে কংগ্রেসকে আক্রমণ করার প্রবণতা বেশি ছিল, যা সরকারের প্রকৃত অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে।

বিরোধী শিবিরের অভিযোগ, ১২ বছরের শাসনামলে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে না পেরে প্রধানমন্ত্রী এখন দোষারোপের রাজনীতি করছেন। দলের নেতা জয়রাম রমেশ ও মণীশ তিওয়ারি বিলের সঙ্গে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের শর্ত জুড়ে দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন। তাঁদের মতে, কোনো বাড়তি আইনি জটিলতা ছাড়াই বর্তমান কাঠামোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করা সম্ভব ছিল। বিরোধীদের দাবি, সরকার এই বিলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং ডিলিমিটেশনের শর্ত জুড়ে দিয়ে তা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *