অলিগলির নিরাপত্তা নিশ্চিত করতে এবার ময়দানে নামছে কমিশনের নিজস্ব বাইক বাহিনী!

বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে এবার নিজস্ব ‘বাইক বাহিনী’ নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার মতো ঘনবসতিপূর্ণ জেলাগুলোর ঘিঞ্জি বুথে দ্রুত নজরদারি চালানো এবং অশান্তি দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি থানার কাছে তাদের আওতাধীন বুথের সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় বাইকের তালিকা তলব করেছে কমিশন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার নিয়েও কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচনের প্রত্যক্ষ কাজে লাগানো যাবে না। পুলিশের পোশাক পরে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম অমান্য করলে দায়িত্বপ্রাপ্ত থানার ওসির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *