ভোটের আবহে রুশ উপদূতাবাসের গাড়িতে পুলিশি তল্লাশি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের পদক্ষেপের অংশ হিসেবে শহরজুড়ে কঠোর নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। এই তৎপরতার মধ্যেই কলকাতায় রুশ উপদূতাবাসের গাড়িতে দুইবার তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। গত ১৪ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং ১৬ এপ্রিল চেতলা এলাকায় এই ঘটনা ঘটে। উপদূতাবাসের দাবি, গাড়িতে দূতাবাসের স্টিকার ও পরিচয়পত্র থাকা সত্ত্বেও পুলিশ এই তল্লাশি চালায়।

এই ঘটনায় ক্ষুব্ধ রুশ দূতাবাস ভিয়েনা কনভেনশনের স্বীকৃত কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ তুলে নয়াদিল্লিতে ভারতীয় বিদেশমন্ত্রকে আনুষ্ঠানিক নালিশ জানিয়েছে। একইসঙ্গে ঘটনার বিবরণ জানিয়ে স্বরাষ্ট্র দপ্তর ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে কড়া চিঠি পাঠানো হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশের এই কঠোর পদক্ষেপ কূটনৈতিক প্রোটোকল ও প্রশাসনিক জটিলতার মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *