১৮ জুলাইয়ের মধ্যে খালি করতে হবে সুরুচি সংঘের জমি, কড়া আইনি হুঁশিয়ারি এলআইসির!

নিউ আলিপুরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার (এলআইসি) জমি জবরদখল করে সুরুচি সংঘ ক্লাব গড়ে তোলার অভিযোগে ওই জমি খালি করার জন্য কড়া নোটিস পাঠাল বিমা সংস্থাটি। শনিবার ক্লাবের দেওয়ালে টাঙিয়ে দেওয়া এই নোটিসে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে বিতর্কিত জমিটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গাটি ছেড়ে না দেওয়া হলে এলআইসি কর্তৃপক্ষ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে সাফ জানিয়েছে।

এলআইসির অভিযোগ, নিউ আলিপুরে তাদের চারটি প্লট বেআইনিভাবে দখল করে এই ক্লাব ও পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। এই জবরদখলের পেছনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের নাম উঠে এসেছে। অতীতে রাজনৈতিক ক্ষমতার কারণে জমি উদ্ধার করা সম্ভব না হলেও, বর্তমানে এলআইসি কর্তৃপক্ষ আলিপুর থানায় অভিযোগ দায়েরের পর এবার সরাসরি উচ্ছেদের আইনি পথে হাঁটছে। এরই মধ্যে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার এবং অরূপ বিশ্বাসকে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের ঘটনা ক্লাবটির ভবিষ্যৎ ও তাদের বার্ষিক দুর্গাপুজোর আয়োজনকে ঘিরে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *