ইউনুস আমলে রেকর্ড অর্থ পাচার, সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের আমানতে বিশাল উল্লম্ফন!

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’ (এসএনবি)-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে এ আমানতের পরিমাণ ছিল ৫৯ কোটি সুইস ফ্রাঁ, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁতে। বর্তমান বাজারদরে এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। বিগত ১০ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ আমানতের রেকর্ড এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তন, প্রশাসনিক শিথিলতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তথ্যমতে, সুইজারল্যান্ড অর্থ পাচারের গন্তব্যগুলোর মধ্যে অন্যতম হলেও এটি সামগ্রিক পাচার হওয়া অর্থের একটি ক্ষুদ্র অংশ। সুইস ব্যাংকের হিসাব বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, গত এক বছরে বাংলাদেশ থেকে অন্তত ২ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। এই বিপুল মূলধন পাচারের ফলে অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নে বাধা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *