পরশুরামের মূর্তিতে রাহুল গান্ধীর পুজো, বারাণসীতে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিন উপলক্ষে বারাণসীর গঙ্গার ঘাটে তাঁর রূপক মুর্তিকে ভগবান পরশুরামের বেশে সাজানোয় তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীর ওই মুর্তির হাতে কুঠার ও সংবিধানের প্রতিলিপি তুলে দিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণ, পুষ্পবর্ষণ ও দুধস্নানের মাধ্যমে পুজো করেন এবং ১১ কেজি ওজনের কেক কাটেন। আয়োজকদের দাবি, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবেই এই রূপক ব্যবহার করা হয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি বিষয়টিকে সনাতন ধর্মের অপমান ও হিন্দু ভাবাবেগে আঘাত হিসেবে উল্লেখ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই ঘটনার নিন্দা করে বলেছেন, সাধারণ কোনো নেতার সঙ্গে ভগবান পরশুরামের তুলনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজেপির অভিযোগ, কংগ্রেস রাজনৈতিক ফায়দা লুটতে ও রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় ঐতিহ্যকে খাটো করছে। বারাণসীর মতো ধর্মীয় ক্ষেত্রে এমন ঘটনায় রাজনৈতিক মেরুকরণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *