চিনের রক্তচক্ষু উপেক্ষা করে সীমান্তে ভারতের মাস্টারস্ট্রোক!

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর চিনের নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নিয়ে নতুন ভূ-রাজনৈতিক ও কৌশলগত উদ্বেগের মুখে ভারত। ভারতের অরুণাচল সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রকল্প নিয়ে নয়াদিল্লি সতর্ক অবস্থানে রয়েছে। এই অগ্রাসী পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত সরকার অরুণাচল প্রদেশে ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’ (SUMP) নামে একটি মেগা প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে।

ইয়ারলুং সাংপো নদী ভারতে সিয়াং ও পরে ব্রহ্মপুত্র নামে পরিচিত, যা এই অঞ্চলের কৃষি ও অর্থনীতির মূল ভিত্তি। বিশেষজ্ঞদের মতে, চিনের এই বাঁধের ফলে নিম্ন অববাহিকায় জলপ্রবাহ হ্রাস পাওয়া, কৃষিকাজ ও শিল্প উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া, বিশাল জলরাশি নিয়ন্ত্রণে থাকলে বেজিং একে রাজনৈতিক বা কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিনের জল-রাজনীতির পাল্টা পদক্ষেপ হিসেবে ১.৫ লক্ষ কোটি টাকার সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্পটি গ্রহণ করেছে ভারত। ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতার এই প্রকল্পটি কেবল বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই নয়, বরং আকস্মিক বন্যা নিয়ন্ত্রণ, জল সংরক্ষণ এবং নদীর প্রবাহে চিনের হস্তক্ষেপ মোকাবিলায় গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিনের সঙ্গে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনার পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভারত এখন নিজস্ব পরিকাঠামো শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *