নিখোঁজ স্ত্রী উদ্ধার না হলে আত্মহত্যার হুমকি, তদন্তে ফাঁস হাড়হিম করা অনার কিলিং!

বিহারের মুজাফফরপুরে অপছন্দের পাত্রকে বিয়ে করার অপরাধে ১৯ বছর বয়সী সুজাতা কুমারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নিজের পরিবারের বিরুদ্ধে। গত ৩১ মার্চ নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর স্বামীর নাছোড়বান্দা লড়াই এবং পুলিশের তৎপরতায় সামনে এল এই মর্মান্তিক ‘অনার কিলিং’-এর ঘটনা। পুলিশি জেরায় সুজাতার ভাই অভিষেক হত্যার কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে, ৮ মে স্থানীয় বুড়ি গণ্ডক নদীর তীরে সুজাতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল।

প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী গ্রামের গৌরীশঙ্করের সঙ্গে দীর্ঘ ছয় বছরের প্রেমের পর সুজাতা চলতি বছরের জানুয়ারিতে পালিয়ে বিয়ে করেছিলেন। তবে ভিনজাতের এই বিয়ে মেনে নিতে পারেনি সুজাতার পরিবার। আইনি জটিলতায় সুজাতা সাময়িকভাবে বাপের বাড়িতে ফিরলে তাঁকে ফের স্বামীর কাছে চলে যাওয়ার আশঙ্কায় পরিবার এই খুনের পরিকল্পনা করে। ঘটনার পর স্বামীর অভিযোগ ও সোশ্যাল মিডিয়ায় সুবিচারের দাবির ভিত্তিতে মুজাফফরপুর পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে। বর্তমানে প্রধান অভিযুক্ত ভাই গ্রেপ্তার হলেও, এই হত্যাকাণ্ডে জড়িত বাকি পলাতকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *