যুদ্ধ নয়, নজর মহাকাশে! ট্রাম্পের নির্দেশে ফাঁস হবে UFO-এর গোপন নথি?

ভিনগ্রহী এবং অজ্ঞাত আকাশযান (UFO) সংক্রান্ত অত্যন্ত ‘আশ্চর্যজনক’ ও গোপন নথি জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে বিশ্ব যখন জ্বালানি সংকটে জর্জরিত, ঠিক সেই সময়েই ট্রাম্প এই ঘোষণা দিলেন। ইতিমধ্যে তিনি মার্কিন যুদ্ধসচিব এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে মহাজাগতিক সংক্রান্ত যাবতীয় গোপন তথ্য একত্রিত করার কঠোর নির্দেশ দিয়েছেন।

দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, আমেরিকা ভিনগ্রহীদের অস্তিত্ব এবং আকাশপথে ঘটা অস্বাভাবিক ঘটনাগুলো (UAP) সাধারণ মানুষের আড়ালে রেখে আসছে। ট্রাম্পের দাবি, মার্কিন জনগণের এই বিষয়টি জানার অধিকার রয়েছে এবং স্বচ্ছতা আনতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এরিয়া-৫১ সংক্রান্ত মন্তব্যের রেশ না কাটতেই বর্তমান প্রশাসনের এই তৎপরতা বিশ্ব রাজনীতি ও বিজ্ঞানের মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। এই নির্দেশের ফলে কয়েক দশকের পুরনো সামরিক নথি ও মহাকাশ গবেষণার অনেক অপ্রকাশিত তথ্য সামনে আসতে পারে, যা জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *