রামমন্দিরের প্রণামী চুরির টাকায় বিলাসবহুল হোটেল! হইচইয়ে ২৫ জন।

অযোধ্যার রামমন্দিরের প্রণামীর টাকা চুরির ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেলেন উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দলের (SIT) গোয়েন্দারা। অভিযোগ উঠেছে, মন্দিরের প্রণামীর টাকা আত্মসাৎ করে সন্দেহভাজনরা হরিদ্বার, ঋষিকেশ ও মানালির মতো পর্যটন কেন্দ্রে বিলাসবহুল হোটেল ব্যবসা গড়ে তুলেছেন। তদন্তে উঠে এসেছে যে, রামমন্দির নির্মাণ সামগ্রী সরবরাহের ক্ষেত্রে ঠিকাদারদের থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এছাড়া, মন্দির সংলগ্ন জমি কেনার ক্ষেত্রেও সরকারি ট্রাস্টের নির্ধারিত দামের চেয়ে ১৭ গুণ বেশি টাকা তছরুপের অভিযোগ পাওয়া গেছে।

ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ২ কোটি টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বড় উৎসবগুলোতে ভক্তদের ঢল নামলেও প্রণামীর খাতা এবং সোনা-রুপোর গয়নার হিসাবে ব্যাপক কারচুপি করা হয়েছে। এই আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫০ জনকে নজরবন্দি করা হয়েছে এবং তাদের অযোধ্যার বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ১৫০ জনের মধ্য থেকে ২৫ জনকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। আর্থিক দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া গেলে ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ ভেঙে দেওয়ার সুপারিশ করার কথাও ভাবছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *