মালদাবাসীর জন্য ডবল ধামাকা, আসছে বিমানবন্দর ও মহিলা কলেজ!

মালদা বিমানবন্দর সংস্কার ও কালিয়াচকে মহিলা কলেজ স্থাপনের ঘোষণা বাজেটে

মালদা বিমানবন্দরকে পুনরায় সচল ও আধুনিক করার লক্ষে রাজ্য সরকারের নতুন বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত মালদার পাশাপাশি বালুরঘাট ও পুরুলিয়া বিমানবন্দরকেও নতুনভাবে সাজিয়ে তোলার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে মালদার শিক্ষা পরিকাঠামো উন্নয়নে কালিয়াচকে একটি নতুন সরকারি মহিলা কলেজ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ওই এলাকার হাজারও ছাত্রীর উচ্চশিক্ষার পথ সুগম করবে। মালদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মালদায় বিমান পরিষেবা চালু হওয়া সমসাময়িক সময়ে অত্যন্ত জরুরি ছিল।

এদিকে, বাজেটে গঙ্গার ভাঙন রোধে বড় কোনো নতুন প্রকল্প বা অর্থ বরাদ্দ না থাকায় মানিকচক, ভূতনি ও বৈষ্ণবনগরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনসাধারণের এই অসন্তোষের পরিপ্রেক্ষিতে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু আশ্বাস দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে। তিনি জানান, ভূতনিতে এরই মধ্যে কয়েক কোটি টাকা ব্যয়ে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে এবং আগামীতে এই সমস্যা মোকাবিলার কাজ আরও জোরদার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *