বিদ্যুতের বিলে বড় সুখবর, প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য!
June 23, 2026
তীব্র গরমে বিদ্যুতের বিলের বোঝা কমাতে বিশেষ ভর্তুকির ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, এখন থেকে বিদ্যুৎ বিলে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মাসিক বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও অপচয় রোধে স্মার্ট মিটার বসানোর ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি কর্মীর বাড়িতে দ্রুত স্মার্ট মিটার বসানোর কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া, আগামী জুলাই মাস থেকে রাজ্যের সমস্ত সরকারি দফতরেও পর্যায়ক্রমে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে।