বাজেট পরবর্তী রাজ্য রাজনীতিতে ঋতব্রতর হুঙ্কার, নীরব মমতা!

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির এক নতুন সমীকরণ দেখা গেছে। প্রথা অনুযায়ী বিরোধী দল প্রতিক্রিয়া জানালেও, এবারের বাজেটের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের কোনো নেতা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এর পরিবর্তে বিধানসভায় বাজেটের প্রথম সমালোচনা করে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবির।

নির্বাচন পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূলের ৬৪ জন বিধায়ক নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করায় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা কোণঠাসা হয়ে পড়েছেন। এই অবস্থায় কোনো ভুল পদক্ষেপ এড়াতে নেত্রী দলের নেতাদের অন্ধ বিরোধিতার বদলে বাজেট খতিয়ে দেখে তবেই মন্তব্য করার নির্দেশ দিয়েছেন। এদিকে, ‘আসল তৃণমূল’ বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দলটির পক্ষ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি ও চা বাগানের জন্য নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করা হলেও, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বরাদ্দ ৫ হাজার ৬০০ কোটি টাকা থেকে কমিয়ে ২ হাজার ৭০০ কোটি টাকা করায় সরকারের কড়া সমালোচনা করেছেন তাদের মুখ্য সচেতক আখরুজ্জামান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *