বিনামূল্যে সরকারি কোচিং! জয়েন্ট, নিট ও সিভিল সার্ভিসের স্বপ্নপূরণ এখন হাতের মুঠোয়

কলকাতা: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিংয়ের সুবিধা দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, অর্থের অভাবে যাতে মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন থমকে না যায়, সেই লক্ষ্যে আইআইটি (IIT), জেইই (JEE), নিট (NEET), ক্যাট (CAT), গেট (GATE) এবং সিভিল সার্ভিসেসের মতো পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি জেলায় একটি করে ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ (Skill Development Centre) চালু করা হবে। এই কেন্দ্রগুলির মাধ্যমেই সংশ্লিষ্ট পরীক্ষাগুলির জন্য পড়ুয়াদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বহু শিক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *