I-PAC-এর ডানা ছাঁটাই, দল বাঁচাতে মমতার নয়া স্ট্র্যাটেজি!
বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট ও বিদ্রোহ সামাল দিতে সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে জরুরি বৈঠকের মাধ্যমে দলকে পুনরায় চাঙ্গা করতে বিশেষ মাস্টারপ্ল্যান তৈরি করেছে ঘাসফুল শিবির। এই কৌশলের মূল ভিত্তি হলো বাইরের পরামর্শদাতা সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে দলের পুরোনো ‘ক্যাডার-ভিত্তিক’ কাঠামোয় ফিরে আসা।
নতুন পরিকল্পনায় নিচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এখন থেকে রবিবার বাদে সপ্তাহের প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সরাসরি সাক্ষাতের ব্যবস্থা থাকবে এবং তৃণমূল ভবনেও নতুন জনসংযোগ কেন্দ্র খোলা হচ্ছে। এছাড়া, দলের অন্দরের বিদ্রোহ সামাল দিতে আপাতত কোনো কড়া পদক্ষেপ না নিয়ে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি অনুসরণ করছে শৃঙ্খলা রক্ষা কমিটি।