কালনায় মিড-ডে মিলের মেনুতে মাংস-ভাত, পড়ুয়াদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস!

রাজ্য বাজেটে মিড-ডে মিলের মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার ঘোষণায় আনন্দিত কালনার অম্বিকা মহিষমর্দিনী বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। এই বরাদ্দ বৃদ্ধির খুশিতে সোমবার বিদ্যালয়টিতে চড়ুইভাতির আমেজে বিশেষ ভোজের আয়োজন করা হয়, যেখানে পড়ুয়াদের পাতে পরিবেশন করা হয় গরম ভাত ও মাংস। বন্ধুদের সঙ্গে কবজি ডুবিয়ে আনন্দঘন পরিবেশে দুপুরের খাবার উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পুষ্টিকর খাবার সরবরাহ করতে হিমশিম খাচ্ছিলেন স্কুল কর্তৃপক্ষ। তবে নতুন বাজেট ঘোষণার ফলে সেই সংকট অনেকটাই কাটবে বলে মনে করছেন শিক্ষকরা। স্কুলের শিক্ষক সুখেন দাস জানান, বিদ্যালয়ের নিজস্ব কিচেন গার্ডেনের সবজি ব্যবহারের পাশাপাশি বর্ধিত বরাদ্দের সুবিধা নিয়ে আগামী দিনে পড়ুয়াদের আরও উন্নত মানের খাবার দেওয়া সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *