বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক!

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন, হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চোখের চিকিৎসার জন্য দ্রুত বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এই আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলে, আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, আদালতের তালিকায় মামলাটি যে অবস্থানে রয়েছে, নিয়ম মেনে সেই সিরিয়াল অনুযায়ীই শুনানি সম্পন্ন হবে। আলাদা করে কোনো দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে না বলে জানানো হয়েছে।

২০১৬ সালের ১৯ অক্টোবর পথ দুর্ঘটনায় বাঁ চোখের নিচে গুরুতর চোট পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পুরনো সমস্যার চিকিৎসার জন্যই তিনি বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, এর আগে চিকিৎসার প্রয়োজনে তিনি আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর ও হায়দরাবাদে একাধিকবার গিয়েছেন। বর্তমানে সিআইডি জিজ্ঞাসাবাদ, ‘ডিজে হুমকি’ মামলায় আগামী ৩০ জুন আদালতে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ এবং তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর এই বিদেশযাত্রা আবেদনের বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *