রোবট দেখে পালাচ্ছে বুনো শুয়োর, প্রযুক্তির ভয়ে কুপোকাত পোল্যান্ডের জন্তুবাহিনী!
পোল্যান্ডের উপকূলীয় শহরগুলোতে বন্যশূকরের উপদ্রব মোকাবিলায় ‘এডওয়ার্ড’ নামের একটি হিউম্যানয়েড বা মানবরূপী রোবট ব্যবহার করছে কর্তৃপক্ষ। খাবারের সন্ধানে বন্যশূকরগুলো লোকালয়, পার্ক ও জনাকীর্ণ রাস্তায় চলে আসায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। এই সংকট নিরসনে প্রথাগত পদ্ধতির পরিবর্তে অত্যাধুনিক এই রোবটটি ব্যবহার করা হচ্ছে, যা কোনো প্রাণিকে আঘাত না করেই বন্যশূকরের পালকে সফলভাবে বন অভিমুখে ফিরিয়ে দিচ্ছে।
দুই পায়ে হাঁটতে সক্ষম এই যন্ত্রটিকে বন্যপ্রাণীর উপস্থিতি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়। মানুষের মতো অবয়ব ও যান্ত্রিক অঙ্গভঙ্গির কারণে শূকরগুলো আতঙ্কিত হয়ে লোকালয় ত্যাগ করে। সম্পূর্ণ প্রাণি-বান্ধব এই উদ্যোগের প্রক্রিয়াটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করা হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্যপ্রাণী চিহ্নিত করে লোকালয় থেকে সরিয়ে দিতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।