ফের বিপাকে অভিষেক, ডায়মন্ড হারবার থানায় জোড়া অভিযোগ!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় ইন্ধন জোগানোর অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের হয়েছে। প্রাক্তন বিজেপি নেতা অশোক বর্মন এবং এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রবীর হালদার মোট ৩৩ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের পক্ষ থেকে তৎকালীন ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিও প্রমাণও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ২০২১ সালের কোভিড পরিস্থিতির সময় ত্রাণ বিতরণে বাধা দেওয়া এবং বিরোধী দল করার অপরাধে তাঁদের ওপর রড, লাঠি ও বোমা নিয়ে হামলা চালানো হয়েছিল। ওই সময় প্রাণভয়ে এলাকাছাড়া হতে হয় এবং পুলিশে অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমানে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভুক্তভোগীরা পুনরায় বিচারের আশায় সরব হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত এফআইআর রুজু করার আশ্বাস দিয়েছে। এই আইনি পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *