এক সেকেন্ডে পৃথিবী ধ্বংস করবে এই মহাজাগতিক বিপদ!

পৃথিবী প্রতি ঘণ্টায় ১,৬৭০ কিলোমিটার বেগে আবর্তিত হচ্ছে। কোনো কারণে এই ঘূর্ণন গতি হঠাৎ এক সেকেন্ডের জন্য থেমে গেলে নিউটনের জড়তার সূত্র অনুযায়ী ভূপৃষ্ঠের মানুষ, ঘরবাড়ি ও যানবাহনসহ সবকিছু একইভাবে পূর্ব দিকে ছিটকে যাবে। এই গতির ধাক্কা সুপারসনিক মিসাইলের মতো সবকিছু ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। বায়ুমণ্ডলের বাতাস শব্দের চেয়েও দ্রুতগতিতে প্রবাহিত হয়ে বড় অট্টালিকা ও গাছপালা উপড়ে ফেলবে এবং এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।

ঘূর্ণন হঠাৎ থেমে যাওয়ায় সমুদ্রের বিশাল জলরাশি প্রচণ্ড বেগে স্থলভাগের ওপর আছড়ে পড়ে মেগা-সুনামি সৃষ্টি করবে, যা উপকূলীয় শহরগুলোকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেবে। একই সঙ্গে টেকটোনিক প্লেটের ওপর প্রচণ্ড চাপে ভয়াবহ ভূমিকম্প ও বিস্তীর্ণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হবে। এছাড়া পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সূর্য থেকে আসা ক্ষতিকর মহাজাগতিক রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে প্রবেশ করবে, যার ফলে পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ মানুষের জীবনের অস্তিত্ব সংকটে পড়বে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, নিকট ভবিষ্যতে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ এভাবে থেমে যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *