পৈশাচিকতার চরম সীমা, নিজের মেয়ের সাথেই এমন কাজ করলেন জন্মদাতা বাবা!

মুম্বাইয়ে এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী তরুণীকে দীর্ঘ দিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে তার নিজের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ বছর বয়সী ওই তরুণী শারীরিক অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন ১৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে এবং তা গর্ভস্থ ভ্রূণের ডিএনএ-র সঙ্গে মিলিয়ে দেখে। ফরেনসিক পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয় যে, অপরাধী তরুণীর জন্মদাতা বাবা। এই মর্মান্তিক সত্য উদঘাটিত হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *