মাটি চুরির অভিযোগ! নদিয়ায় সরকারি জমি লুটের মামলায় কাঠগড়ায় অভিষেক
নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও মূল্যবান গাছ পাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ১১ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দায়ের করা এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পুলিশকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলাকারীদের অভিযোগ, নাকাশিপাড়ার ২৪ নম্বর মৌজার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ১১০০ বিঘা সরকারি খাস জমির লিজ ২০২০ সালে শেষ হলেও, এরপর থেকে প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির মাটি কেটে বিক্রি করা হয়েছে। একইসঙ্গে এলাকা থেকে হাজার হাজার সেগুন ও মেহগনি গাছ কেটে পাচার করা হয়েছে। এছাড়া, অভিযুক্তদের বিরুদ্ধে কাজের প্রলোভন দেখিয়ে স্থানীয় আদিবাসী মহিলাদের ওপর যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে। এর আগেও ডায়মন্ড হারবারে ৩০০ কোটি টাকার মাটি চুরির ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল।