লুঙ্গি গুটিয়ে রাস্তায় নামবেন না! ইউসিসি নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন হুমায়ুন

আগামী সোমবার বিধানসভায় বহু আলোচিত ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ইউসিসি বিল পেশ হতে চলেছে। এই বিল পেশের প্রাক্কালে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে, কারও উস্কানিতে প্ররোচিত হয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা চলবে না। বিশেষ করে বিশ্বজুড়ে ইসলামোফোবিয়ার বর্তমান প্রেক্ষাপটে যেকোনো হঠকারী সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

হুমায়ন কবীর তাঁর বার্তায় সমাজের ধর্মীয় নেতাদের, বিশেষ করে মৌলানা ও মৌলভীদের উদ্দেশে হিংসাত্মক বা উস্কানিমূলক ভাষণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে কটু মন্তব্য না করার কথাও তিনি উল্লেখ করেছেন। পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দেশের আইন মেনে চলার পাশাপাশি সব ধর্মের মানুষের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শনের ওপর তিনি জোর দিয়েছেন। উত্তরাখণ্ড, গুজরাট ও আসামে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়ার প্রেক্ষাপটেই এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *