হুগলির বুকে এবার ‘ওয়াটার মেট্রো’, শহর কলকাতার যানজটে মিলবে মুক্তি!

কলকাতায় যানজট নিরসনে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হতে চলেছে বহুপ্রতিক্ষিত ‘ওয়াটার মেট্রো’ প্রকল্প। হুগলি নদীর বুকে অত্যাধুনিক এই জলপথ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের প্রাথমিক রুট হিসেবে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, শোভাবাজার, বাগবাজার, হাওড়া স্টেশন, শালিমার এবং শ্রীরামপুরকে চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে হুগলি নদীর তীরবর্তী আরও বেশ কিছু জনবহুল এলাকাকে এই পরিষেবার আওতায় আনা হবে।

প্রকল্পটি বাস্তবায়নে পর্যটন, শিল্প-বাণিজ্য, বন্দর-জাহাজ ও জলপথ পরিবহণ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং অর্থ—এই ছয়টি কেন্দ্রীয় মন্ত্রক যৌথভাবে কাজ করছে এবং খুব শীঘ্রই এর ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরির কাজ শুরু হবে। এটি কেবল যানজট কমাতেই সাহায্য করবে না, বরং পর্যটন শিল্পের বিকাশ ও বিদেশি মুদ্রা অর্জনেও সহায়ক হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দুর্গাপূজাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই পরিষেবা ব্যবহারের পরিকল্পনা করেছে। বাংলার পাশাপাশি আসামের ব্রহ্মপুত্র নদ এবং জম্মু-কাশ্মীরের ঝিলম ও ডাল লেকেও একইভাবে ওয়াটার মেট্রো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *