ইরানের ৪৫০ কেজি ইউরেনিয়াম! ধ্বংসের মুখে কি পৃথিবী?

মধ্যপ্রাচ্যে ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন ছড়ায় যে, তেহরান তাদের কাছে থাকা ৪৫০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করবে। তবে ইরান এই তথ্য সরাসরি প্রত্যাখ্যান করায় পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা এবং কূটনৈতিক সংকট নতুন করে ঘনীভূত হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের কাছে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির অত্যন্ত কাছাকাছি একটি ধাপ। বর্তমানে যে ৪৫০ কেজি ইউরেনিয়াম দেশটির দখলে রয়েছে, তা ৯০ শতাংশ সমৃদ্ধ করা সম্ভব হলে ১০ থেকে ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা যেতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ এবং এর জেরে ‘স্ট্রেট অফ হোরমুজ’ বন্ধের মতো উত্তেজনাকর পরিস্থিতির পর এই নতুন সংকট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *