অবৈধ প্রেমের পথে কাঁটা সরাতেই কি শাশুড়িকে বিষ খাইয়ে খুন?
লখনউয়ের ইব্রাহিমগঞ্জ গ্রামে শাশুড়ি শান্তি দেবীকে হত্যার অভিযোগে পুত্রবধূ শালিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইরাক থেকে ফিরে আসা ভাগ্নে করণের সঙ্গে শালিনীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ। গত ৫ এপ্রিল খাবারের রুটিতে কীটনাশক মিশিয়ে শাশুড়িকে বিষপানে হত্যার পর পরিবারের পক্ষ থেকে প্রথমে সেটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালানো হলেও, পরে রহস্য ফাঁস হয়ে যায়।
তদন্তে জানা গেছে, এর আগেও ১০ দিন আগে চায়ে বিষ মিশিয়ে শান্তি দেবীকে হত্যার চেষ্টা করেছিল শালিনী, তবে সেবার সে সফল হয়নি। ঘটনার পর বাড়িতে পাওয়া কীটনাশকযুক্ত রুটি দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদের মুখে শালিনী নিজের অপরাধ স্বীকার করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে প্রধান অভিযুক্ত শালিনী পুলিশি হেফাজতে থাকলেও, তার সহযোগী ও প্রেমিক করণ পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।