১৯৪ বছরের দানবীয় কাছিমের মুখোমুখি মোদি, ইতিহাসে প্রথমবার এমন দৃশ্য!
ভারত মহাসাগরের কৌশলগত দ্বীপরাষ্ট্র সেশেলসের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সেশেলস সফর। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী সেখানে ১৯৪ বছর বয়সী বিশ্বের দীর্ঘজীবী কচ্ছপ ‘জোনাথন’-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের প্রতি দুই দেশের যৌথ প্রতিশ্রুতির প্রতীকী বার্তা বহন করছে।
সফরের অংশ হিসেবে ভারতের নৌসেনার দুটি যুদ্ধজাহাজ ও বিশেষ সামরিক দল দেশটির জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক বাণিজ্য সুরক্ষা এবং অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার করাই এই আলোচনার মূল লক্ষ্য। এ ছাড়া প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি দুই দেশের পরিবেশগত কূটনীতিকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।