সাগরেও ‘সালামি স্লাইসিং’! তাইওয়ান ঘিরে চিনের নতুন ছকে কাঁটা আমেরিকা?

লাদাখ ও অরুণাচলের পর এবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘সালামি স্লাইসিং’ বা ধাপে ধাপে ভূখণ্ড দখলের কৌশল প্রয়োগ করছে চিন। সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে সমুদ্রসীমায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বেজিং। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, চিনা জাহাজগুলি সম্প্রতি তাইওয়ানের পূর্ব দিকের সংবেদনশীল জলসীমায় টহল শুরু করেছে এবং সেখানে ম্যাপ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে ভবিষ্যতের নৌ-অভিযান ও সাবমেরিন পরিচালনার সুবিধার্থে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইছে চিন।

সমুদ্রে মানচিত্র তৈরির ফলে চিনা নৌবাহিনী ভবিষ্যতে তাইওয়ানের পূর্ব দিকের অংশে যুদ্ধজাহাজ ও সাবমেরিন সহজে মোতায়েন করতে পারবে। এই জলপথটি তাইওয়ানকে বৃহত্তর প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করায় চিনের এই উপস্থিতি তাইওয়ানের জন্য বড় ধরনের সামরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, বাশি প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে চিনা জাহাজের নিয়মিত আনাগোনা আমেরিকা এবং ফিলিপিন্সের মতো প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকেও সংকটের মুখে ঠেলে দিচ্ছে। স্থলসীমান্তের মতো সমুদ্রেও চিনের এই আগ্রাসী কৌশল তাইওয়ানসহ পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *