আবাস যোজনার ঘর দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতানোয় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর!
June 28, 2026
সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে উপভোক্তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শরিফ শেখ ওরফে হাড্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে এলাকার বেশ কয়েকজন মহিলার কাছ থেকে টাকা নেওয়ার পর ঘর না দেওয়ায় এবং টাকা ফেরত না মেলায় ভুক্তভোগীরা সামশেরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ শুক্রবার রাতে শরিফ শেখকে গ্রেপ্তার করে। শনিবার তাঁকে জঙ্গিপুর এসিজেএম আদালতে হাজির করানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। সামশেরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদের পর বর্তমানে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।