বেকারদের জন্য সুখবর, প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা!

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বনির্ভরতা প্রদানের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ‘ভরসা কর্মসূচি’ নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকাররা মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা পাবেন। আগামী অক্টোবর মাস থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে।

প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি স্নাতক ডিগ্রিধারী বেকাররা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং স্নাতক নন এমন যোগ্য বেকার যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার নিচে হতে হবে এবং তিনি রাজ্যের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে শীঘ্রই আবেদন প্রক্রিয়া ও পদ্ধতির বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *