বিজেপিতে যোগের জল্পনায় জল, মেঘালয় তৃণমূলে কি একজোট হওয়ার ইঙ্গিত?

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিদ্রোহ ও দলবদলের জল্পনার আবহে মেঘালয় তৃণমূলের বিধায়কদের দলবদলের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন দলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপ। সাম্প্রতিক নানা গুঞ্জনের প্রেক্ষিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, মেঘালয়ের তৃণমূল বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

চার্লস পিংরোপ জানান, তিনি ব্যক্তিগতভাবে দলের চার বিধায়কের সঙ্গেই কথা বলেছেন এবং তাঁরা প্রত্যেকেই তাঁকে নিশ্চিত করেছেন যে, দল ছাড়ার বিষয়ে তাঁদের কোনো ভাবনা নেই। তৃণমূলের অন্দরে যখন বিভিন্ন রাজ্যে ভাঙনের খবর শোনা যাচ্ছে, তখন মেঘালয় ইউনিটের এই স্থিতাবস্থা দলের নেতৃত্বের কাছে কিছুটা স্বস্তির বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *