জুলাইয়ের এই ডেডলাইন মিস করলেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা!

২০২৬ সালের জুলাই মাসটি করদাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আয়কর রিটার্ন (আইটিআর) দাখিল থেকে শুরু করে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (টিডিএস) জমা দেওয়া পর্যন্ত বেশ কিছু বড় ডেডলাইন রয়েছে এই মাসে। নির্ধারিত সময়ের মধ্যে কর সংক্রান্ত কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে করদাতাদের জরিমানা, অতিরিক্ত সুদসহ বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হবে।

টিডিএস সংক্রান্ত দুটি বড় সময়সীমা এই মাসে রয়েছে। আয়কর আইন অনুযায়ী, এপ্রিল-জুন ত্রৈমাসিকের টিডিএস জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই। এছাড়া জুন মাসের টিডিএস চালান-কাম-স্টেটমেন্ট আগামী ৩০ জুলাইয়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। পাশাপাশি সরকারি দপ্তর, স্টক এক্সচেঞ্জ ও অনাবাসী বিনিয়োগকারীদের জন্যও জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন রিপোর্টিং সংক্রান্ত বাধ্যবাধকতা রয়েছে।

চলতি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেডলাইন হলো ৩১ জুলাই, যা আর্থিক বর্ষ ২০২৫-২৬ (অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭)-এর জন্য আইটিআর-১ এবং আইটিআর-২ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে করদাতাদের বিলম্ব ফি দিতে হবে। শেষ মুহূর্তের ভিড় ও পোর্টালে কারিগরি জটিলতা এড়াতে করদাতাদের আগেভাগেই প্রয়োজনীয় নথিপত্রসহ রিটার্ন জমার কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *