ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ, বড় রায় মাদ্রাজ হাই কোর্টের!

ধর্ম পরিবর্তনের মাধ্যমে অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। তামিলনাড়ুর রাজ্য সরকারের একটি নির্দেশিকা খারিজ করে বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি পি বি বালাজির ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে যে, কোনো হিন্দু ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হলেই তাঁকে অনগ্রসর মুসলিম হিসেবে গণ্য করা অসাংবিধানিক। আদালতে জানানো হয়েছে, অনগ্রসর হিন্দু সম্প্রদায় থেকে কেউ মুসলিম হলে তিনি কেবলই মুসলিম হিসেবে গণ্য হবেন এবং ধর্মান্তরিত ব্যক্তিরা তামিলনাড়ুর ওবিসি তালিকার অন্তর্ভুক্ত সাতটি নির্দিষ্ট মুসলিম সম্প্রদায়ের অংশ হতে পারবেন না।

এর আগে এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন রাজ্য সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল, অনগ্রসর হিন্দুরা ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করলে তাঁদের অনগ্রসর মুসলিমদের তালিকায় অন্তর্ভুক্ত করে ওবিসির সুবিধা দেওয়া হবে। তবে আদালত এই নির্দেশিকাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে জানিয়েছে, কেবল ধর্ম পরিবর্তনের মাধ্যমে সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার আইনি মাপকাঠি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে পারে না। সংরক্ষণের সাংবিধানিক কাঠামোর পবিত্রতা রক্ষা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এর অপব্যবহার রোধের লক্ষ্যেই এই রায় প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *