২৭ লক্ষ ভোটারের নাম বাদ! সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অধীরের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে খামখেয়ালিভাবে প্রায় ২৭ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। সর্বোচ্চ আদালতে দায়ের করা এক জনস্বার্থ মামলায় তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় রাজ্যে প্রায় ৯০ লক্ষ নাম বাদ পড়েছে, যার ফলে নাগরিক অধিকার ও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। তিনি দাবি করেছেন, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই সাধারণ ভুলের কারণে প্রায় ৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বর্তমানে এই সংক্রান্ত মামলাগুলোর শুনানির জন্য গঠিত ট্রাইব্যুনালের ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন এই সাংসদ। তিনি জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির পদত্যাগের ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং বর্তমান গতিতে শুনানি চললে সমস্ত মামলার নিষ্পত্তি হতে চার থেকে পাঁচ বছর সময় লেগে যাবে। এই সমস্যার দ্রুত সমাধানে তিনি মুর্শিদাবাদ ও মালদহের মতো ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ব্লক-ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন, আরও অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ এবং স্বচ্ছতার জন্য আলাদা পোর্টাল তৈরির দাবি জানিয়েছেন। পাশাপাশি, আইনি প্রক্রিয়া চলাকালীন ভুক্তভোগীরা যেন কোনোভাবেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য সুরক্ষার আর্জি জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *